ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় কোম্পানিকে কর দিতে বাধ্য করবে ইইউ

Link Copied!

EEUআন্তর্জাতিক ডেস্ক : গুগল-অ্যাপলের মত মাল্টি ন্যাশনাল ও বৃহদাকৃতি কোম্পানিগুলো যাতে যথাযত কর ফাঁকি দিতে না পারে তার জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলাবার তারা এই পরিকল্পনা প্রকাশ করবে। এতে করে বড় বড় কোম্পানিগুলোর পণ্য বিক্রিতে প্রায় ৭৫০ মিলিয়ন ইউরোর প্রভাব ফেলবে।
ইইউ অন্তর্ভুক্ত দেশগুলোতে কোম্পানিগুলো কি পরিমাণ কর জমা দিচ্ছে তার বিস্তারিত জমা দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে। তাছাড়া পানামার মত কোন ট্যাক্স হেভেনের দেশে তাদের কোন কার্যক্রম চালু রয়েছে কিনা সেটাও জানাতে হবে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস কেলেঙ্কারির পর এই নতুন পরিকল্পনা চালু করছে ইইউ।
উল্লেখ্য, গত সপ্তাহে পানামা ভিত্তিক একটি আইন প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়ে পড়ে। মোসাক ফনসেকা সারা বিশ্বের বিত্তবানদের জন্য কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচারের ব্যবস্থা করতো। তাদের নথি ফাসের পরে বেরিয়ে পড়ে বিশ্বের নামীদামী সব রাস্ত্রপতি, বিত্তবান, বড় কোম্পানি এবং সেলিব্রিটিদের কর ফাঁকি দেয়ার ফিরিস্তি।