ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএনজির দামও কমোনোর দাবি

Link Copied!

CNG Pumpনিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের মূল্য কমানোর সঙ্গে সঙ্গে রূপান্তরিত প্রকৃতিক গ্যাসের (সিএনজি) মূল্যও আনুপাতিক হারে কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (সাগর-রুনি) মিলনায়তনে ‘হুমকির মুখে সিএনজি খাত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ খান বলেন, ‘সরকার তরল জ্বালানির মূল্য কমানোর উদ্যোগ গ্রহন করেছে। কিন্তু জ্বালানি তেলের মূল্য কমানোর পাশাপাশি সিএনজির মূল্য কামনোর পরিবর্তে বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। তরল জ্বালানির মূল্য কমিয়ে সিএনজির মূল্য বাড়ানো হলে গণপরিবহণে সিএনজির ব্যবহার নিরুৎসাহিত হবে। ফলে ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ বেড়ে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হবে। ফলে পরিবেশ ও স্বাস্থ্যখাত মারাত্মক হুমকির মুখে পড়বে।’
সিএনজিখাতের কারণে পরিবেশ রক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, স্বাস্থ্যখাতে ব্যাপক ঝুঁকি হ্রাস পাওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরে প্রচণ্ড হুমকির মুখে আছে সিএনজিখাত অভিযোগ করে তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্য কমানোর পাশাপাশি সিএনজির মূল্য কমানো না হলে সরকারের জন্য লাভজনক এ খাতটি মুখ থুবড়ে পড়বে।
সঙ্কটে পড়বে প্রায় ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ, পথে বসবে সরকারের প্রত্যক্ষ উৎসাহে বিনিয়োগ করা সিএনজি মালিকরা।’
মাসুদ খান বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জনকল্যাণে তরল জ্বালানির মূল্য সঙ্গে সিএনজির মূল্য কমিয়ে সিএনজি খাতটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।’
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর, সহ-সভাপতি মনরঞ্জন ভক্ত, অর্থ সম্পাদক একেএম আলমগীর খান প্রমুখ।