ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মঙ্গলবার সকালে রুশ হেলিকপ্টার মি-২৮ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ওই মন্ত্রণালয় বলছে, কোনো বন্দুক হামলায় এটিকে ভূপতিত করা হয়নি। সিরিয়ার হোমস প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটিকে স্রেফ দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করেছে রুশ কর্মকর্তারা। যদিও দুর্ঘটনার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইতিমধ্যে দুই পাইলটের মৃতদেহ উদ্ধার করে সিরিয়ার হমেমিম রুশ ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে।