ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে ভোট দিতে পারছেন না ট্রাম্পের ছেলেমেয়ে!

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নিউইয়র্ক প্রাইমারিতে বাবাকে ভোট দিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলেমেয়ে। সময়মত কাগজপত্র জমা না দেয়ায় ভোটার তালিকায় তাদের নাম ওঠেনি। এ নিয়ে ‘গভীর অপরাধবোধে ভুগছেন তারা। জানিয়েছেন স্বয়ং ট্রাম্প।
যুক্তরাস্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রিপাবলিকান দল থেকে লড়ছেন ধনকুবের ট্রাম্প। অন্য প্রতিদ্বন্দ্বীদের চাইতে তিনি বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।
সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নিউইয়র্ক অঙ্গরাজ্যের নির্বাচনে ভোট দিতে পারছেন না তার মেয়ে ইভানকা (৩৪) ও ছেলে এরিক (৩২)। তিনি বলেন,‘ওরা অনেক দিন আগে ভোটার তালিকায় নাম লিখিয়েছিল। কিন্তু সেগুলো আর নবায়ন করা হয়নি। আসলে এ সংক্রান্ত আইনটি তাদের জানা ছিল না। এ কারণেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।’ তাই তারা বাবার পক্ষে ভোট দিতে পারছেন না। এ নিয়ে এরিক ও ইভানকা গভীর অপরাধ বোধে ভুগছেন বলেও জানিয়েছেন রিপাবলিকান দলের এই নেতা। যদিও এতে তিনি কিছু মনে করছেন না। কেননা ভোট পূর্ব জনমত জরিপগুলোতে অন্য দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এগিয়ে রয়েছেন এই ধনকুবের।