ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেরালা মন্দির দুর্ঘটনায় ৫ জনের আত্মসমর্পণ

Link Copied!

koralaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোল্লম জেলার পুত্তিঙ্গল মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত পাঁচজন আত্মসমর্পণ করেছেন। তারা সবাই মন্দিরের ব্যবস্থপনা পরিষদের সদস্য। ঘটনার পরে তারা সবাই পলাতক ছিল। মঙ্গলবার সকালে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ সূত্র থেকে জানা যায়, তারা সবাই স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রয়েছে মন্দিরের সভাপতি জয়লাল, সচিব জে কৃষ্ণকুট্টি, শিবপ্রসাদ, সুরেন্দ্রর পিল্লাই এবং রবীন্দ্র পিল্লাই। মন্দিরের আগুন লাগার ঘটনার পর তারা সবাই পলাতক ছিল।
রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা এই পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আইপিসি অ্যাক্টের ৩০৭, ৩০৮ এবং বিস্ফোরক আইনের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী মন্দিরের কমিটি এবং এর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, রোববার নববর্ষের উৎসবের সময় আতশবাজি প্রতিযোগিতা চলাকালে মন্দিরে আগুন ধরে যায়। মন্দিরে ওই উৎসবকে ঘিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ জড়ো হয়েছিলো। ওই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ১১২ এবং আহত প্রায় ৪শ’ জন।