ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩,৫৮৪ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : ৩ হাজার ৫৮৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকের একনেক বৈঠকে ৩ হাজার ৫৮৩ কোটি ৯৯ লাখ টাকার ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৫৭১ কোটি ৪৬ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল ৯৮ কোটি ৭২ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৯১৩ কোটি ৮১ লাখ টাকা।’