ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ্ব প্যাকেজ সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি যেতে পারবেন। এ লক্ষ্যে ‘জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৬’ এবং হজ প্যাকেজ সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (১১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকের এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ‘এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭ শত ৫৮ বাংলাদেশি হজযাত্রী হজ পালনের উদ্দেশ্য সৌদি যেতে পারবেন। যদি এর আগে সিদ্ধান্ত হয়েছিল ১ লাখ ১৩ হাজার হজযাত্রী সৌদি যেতে পারবেন এ বছর।’
সচিব জানান, আগে হাজীদের ব্যক্তিগতভাবে কোরবানি দেয়ার সুযোগ ছিল। এবার সেই সুযোগ রাখার হয়নি। এবার শতভাগ আইডিবি মাধ্যমে কোরবানি করতে হবে।
এদিকে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উৎযাপনের প্রস্তাব অনুমোদন করেছ মন্ত্রিসভা।