ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রঙ’ ছড়াচ্ছেন রন্টি

Link Copied!

rontiবিনোদন প্রতিবেদক : মিউজিক ভিডিওতে বৈশাখকে মাতিয়ে তুলছেন সঙ্গীতশিল্পী রন্টি। ‘রঙ’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলিংয়েও দেখা গেছে তাকে। সঙ্গে ছিলেন তার মেয়ে আরশী। পহেলা বৈশাখে মেয়ে আরশীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে গানটি মেয়েকে উৎসর্গ করেছেন রন্টি। গত পরশু ইউটিউবে গানটি ছাড়া হয়েছে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে গানটি।
রন্টি জানালেন, ‘খুব ভালো রেসপন্স পাচ্ছি। পহেলা বৈশাখ উপলক্ষে করা হলেও এটি সব ফেস্টিভালের জন্যই করা। বেশিরভাগ ফেস্টিভালগুলোতেই ‘রঙ’ থাকে। বাংলাদেশের মানুষের মন রঙিন। স্বপ্নগুলোও রঙিন। সেকারণেই গানটির শিরোনাম ‘রঙ’। গানটা শুধু প্রেম নিয়ে নয়। আমার সঙ্গে মেয়ের বন্ডিং, বন্ধুদের বন্ডিংও উঠে এসেছে।’
মেয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? মেয়ে তো স্ক্রিপ্ট ধরে অভিনয় করতে পারবেনা। তাই সবকিছুই ন্যাচারাল রাখা হয়েছে। ওর সঙ্গে ন্যাচারাল রিলেশনই তুলে আনা হয়েছে ভিডিওতে।’-জানালেন তিনি।
গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত কিশোর দাশ। ভিডিও পরিচালনা করেছেন মারুফ হাসান প্রেমন। মডেল পারসা ইভানা ও নাভিদ মুনতাসির। শুটিং হয়েছে পুরান ঢাকায়।
উল্লেখ্য, পাশাপাশি স্ট্রেজ শো’তে নিয়মিত পারফর্ম করছেন রন্টি। আগামী ১৮ এপ্রিল কালিফোর্নিয়ায় এক স্ট্রেজ শোতে পারফর্ম করবেন তিনি।