ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল সরানোর বিপক্ষে ধোনি

Link Copied!

dhoniস্পোর্টস ডেস্ক : ভারতের রাজ্য মহারাষ্ট্রে তীব্র খরায় পানির সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। রাজ্যের মানুষ ৪/৫ দিন পর পর পানি পাচ্ছেন। এমন অবস্থায় আইপিএল-এর ম্যাচ আয়োজন করতে ৬০ লাখ লিটার পানি খরচ করছে আয়োজকরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্ট খেলা অন্যত্র সরিয়ে নিতে পরামর্শ দিয়েছেন। বিষয়টির সুরাহা এখনও হয়নি। তারই মধ্যে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচ না সরানোর পক্ষে কথা বলেছেন।
মহারাষ্ট্রের ক্লাব রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক ধোনি বলেছেন, ‘মহারাষ্ট্র থেকে আইপিএল সরানোটা কোনও সমাধান নয়। এ ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।’
মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতিতে তীব্র পানিকষ্টের সময় মুম্বাই, পুনে ও নাগপুরে পিচ সংরক্ষণের জন্য ৬০ লাখ লিটার পানি ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার এই মামলার শুনানি মুম্বাই হাইকোর্টে।
আইপিএল-৯-এ মুম্বই, পুনে ও নাগপুর মিলিয়ে ২০টি ম্যাচ হওয়ার কথা। আদালতের নির্দেশ পাওয়ার পর যার একটি শনিবারই হয়ে গিয়েছে ওয়াংখেড়েতে। যে ম্যাচে নতুন টিম রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচ জিতেছেন ধোনি। তার পরে রবিবার সকালে সাংবাদিক সম্মেলনে তাকে মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ধোনি বলেন, ‘দেখবেন, এই প্রশ্নগুলো শুনতে খুব ভাল লাগে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল, দীর্ঘমেয়াদী সমাধানের ব্যবস্থা করা।’