ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির প্রতি আগ্রহ দেখায়নি বড় ক্লাবগুলো

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : গত পাঁচ-ছয়টি মৌসুম ধরে ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনী ও মোহামেডানের হয়ে খেলে আসছিলেন বাংরাদেশের ওয়ানডে এবং টি২০ অধিনাযক মাশরাফি বিন মর্তুজা। রোববার আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স চয়েজে তাকে দলে নেয়ার ব্যাপারে বড় আগ্রহ দেখায়নি বড় ক্লাবগুলো।
এবার মাশরাফিকে খেলতে হবে কলাবাগান ক্রীড়া চক্রে। অথচ গত দুটি বছর আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ দল সাফল্যে পেয়েছে মাশরাফির হাত ধরেই। এমনকি গোটা দেশেই ‘মাশরাফি, মাশরাফি’ রব উঠেছে। সংগঠক, ক্রিকেটার, কোচ, কর্মকর্তা সবাই অধিনায়ক মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু রোবারের প্লেয়ার্স বাই চয়েজে আবাহনী, মোহামেডান আগ্রহ না দেখানোয় আইকন ও এ প্লাস ক্রিকেটারে তালিকায় থাকা মাশরাফিকে নয় নাম্বার ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
গত দুই বছরে বাংলাদেশ দলটার আমূল বদলে যাওয়ার রুপকার বলা হয় মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাই তা স্বীকার করেন। ঘরোয়া ক্রিকেটেও যার ছাপ রয়েছে। বিপিএল তৃতীয় আসরেও মাঝারি মানের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে নড়াই এক্সপ্রেসের অধিনায়কত্ব কারিশমাতে।
অথচ রোববার প্লেয়ার্স ড্রাফটে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ‘বিস্ময়’ উপহার দিল সবাইকে। আইকন ও এ-প্লাস ক্যাটাগরির লটারি আসার পর দেখা গেল, বড় বড় ক্লাবগুলো মাশরাফিকে নিতে আগ্রহ দেখাচ্ছে না। আশ্চর্য করার বিষয় ৯ নম্বর সুযোগে মাশরাফিকে দলে টেনেছে কলাবাগান ক্রীড়াচক্র! এ দুই বিভাগে ছিলেন ১৩ জন ক্রিকেটার। মাশরাফির পর দল পেয়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে সাকিব, মুস্তাফিজ বর্তমানে আইপিএলে খেলার কারণে পরে ডাক পেয়েছেন।
আইকন ও ‘এ’ প্লাস ক্রিকেটারদের কারা আগে দলে নিবেন তা নিয়ে প্রথমে লটারি অনুষ্ঠিত হয়। ১২টি ক্লাবকে টপকে সবার আগে লটারি জিতে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধানমন্ডি পাড়ার এ ক্লাবটি সবার প্রথমে দলভুক্ত করে মাহমুদুল্লাহ রিয়াদকে। এরপর প্রাইম ব্যাংক সাব্বির রহমান রুম্মানকে দলে নেয়। প্রাইম দোলেশ্বর বেছে নেয় নাসির হোসেনকে।
এরপর আবাহনী তামিম ইকবালকে, মোহামেডান স্পোর্টিং ক্লাব মুশফিকুর রহিমকে, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব মুমিনুল হক সৌরভকে, লিজেন্ডস অব রূপগঞ্জ সৌম্য সরকারকে, গাজী গ্রুপ ক্রিকেটার্স এনামুল হক বিজয়কে, এরপর কলাবাগান ক্রীড়াচক্র মাশরাফিকে এবং পরে ইমরুল কায়েসকে দলভুক্ত করে ব্রাদার্স ইউনিয়ন।
মাশরাফির প্রতি বড় ক্লাবগুলোর আগ্রহ না দেখানোর কারণ জানতে চাইলে মোহামেডানের ক্লাব কর্মকর্তা জিয়াউর রহমান তপু বলেন, ‘এখানে আসলে সবাই দলের প্রয়োজনে আগে জায়গা পূরণ করেছে। আগে দুইজন বোলার নিয়ে ফেলছে, এখন হয়তো সব দল ব্যাটসম্যানের জন্য অপেক্ষায় ছিল। আমরা যেমন উইকেটকিপার খুঁজছিলাম। আমরা মুশফিককে পেয়ে অধিনায়ক, উইকেটকিপার, ব্যাটসম্যান সবই পেলাম। তবে এটুকু বলতে পারি পলিসিগতভাবেই আসলে মাশরাফি পরে দল পেয়েছে।’