ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন ও টরেন্টোতে ‘সুতপার ঠিকানা’

Link Copied!

Sutopar-Thikana-16বিনোদন প্রতিবেদক : আরো দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ও প্রদর্শিত হতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল’। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় লন্ডনের রিচ-মিক্স হলে প্রদর্শিত হবে প্রসূন রহমান নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’।
এছাড়া আগামী ১৯ থেকে ২৩ মে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া’ উৎসবেও প্রদর্শিত হবে ‘সুতপার ঠিকানা’। দুটি উৎসবেই আমন্ত্রিত হয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা ও সুতপা চরিত্রের অভিনয় শিল্পী অপর্ণা ঘোষ। উৎসব আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী টরন্টো শহরের স্কারবরো এলাকায় অবস্থিত অডিওন সিনেপ্লেক্সে ‘সুতপার ঠিকানা’ প্রদর্শিত হবে ২২ মে উৎসবের চর্তুথ দিন।
sutopaনির্মাতা প্রসূন রহমান জানান, গত বছর মা দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। আগামী মা দিবসে এর ডিভিডি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। মিউজিক আ্যালবামের মতো এর ডিভিডিও প্রকাশ করবে লেজার ভিশন।
এদিকে ‘সুতপার ঠিকানা’ চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে একসাথে ৪টি হলে মুক্তি দিতে না পারলেও গত ৩ মার্চ মালয়েশিয়ার গোল্ডেন স্ক্রিন সিনেমার ৪টি মাল্টিপ্লেক্সে বাণিজ্যিকভাবে মুক্তি পায়। সেখানে এটি এখন ৫ম সপ্তাহ পর্যন্ত চলছে। পরিবেশক সূত্রে জানা যায়, দুটি হলে আরো এক সপ্তাহ চলবে। ৬ষ্ঠ সপ্তাহ পর এটি প্রদর্শিত হবে মালয়েশিয়া এবং ব্রুনাই এর দুটি টেলিভিশন চ্যানেলে।
উল্লেখ্য, ‘সুতপার ঠিকানা’ গত বছর ৮ মে সীমিত পরিসরে বাণিজ্যিক ভাবে মুক্তি পায়। এরপর দেশব্যাপী প্রদর্শন করা হয় বিকল্প পন্থায়। ৪টি মহাদেশের বেশকিছু উৎসবে অংশগ্রহণ করে অর্জন করে গুরত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কার।