ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মডেল প্রিয়ার বৈশাখী অ্যালবাম ‘এপি’

Link Copied!

arsina-priyaবিনোদন প্রতিবেদক : বৈশাখে আসছে মডেল, কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়ার প্রথম গানের অ্যালবাম। নিজের নামের দুই অদ্যাক্ষর দিয়ে অ্যালবামের নাম রেখেছেন এপি। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, পংকজ, আহমেদ হুমায়ন, প্রতীক হাসান,বেলাল খান ও শান। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম, লিমন আহম্মেদ ও পংকজ ।
একটি গানের ডুয়েট কন্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী বেলাল খান। পহেলা বৈশাখে উপলক্ষে এপি মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে আসবে বলে জানিয়েছেন আর্শিনা প্রিয়া ।
উল্লেখ্য, আর্শিনা প্রিয়া ২০১৩ সালে প্রথম অডিও মিক্স অ্যালবামে গান করেন প্রতীক হাসান ও শাহরিয়ার বাঁধনের একক অ্যালবামে ‘উড়ু মন’ ও ‘ভাবনার রঙ’ শিরোনামে দু’টি গানে। বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন। এবং ‘কার্তুজ’ চলচ্চিত্রে কিশোরের সঙ্গে প্লেব্যাক ও আইটেম গানে পারফর্ম করেছেন। ‘নো চিন্তা ডু ফূর্তি’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, লিখেছেন কবির বকুল। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে অবস্থান করছেন। আগামী মাসে দেশে ফিরে ‘এপি’ অ্যালবামের টাইটেল গানের মিউজিক ভিডিওতে অংশ নিবেন। ভিডিওটি নির্মান করছেন চন্দন রায় চৌধুরী।