ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ঢাকা অ্যাটাক’ এ মালয়েশিয়ান তারকা

Link Copied!

মালয়েশিয়ান অভিনেত্রী সেলিনা সাইবি ও অভিনেতা ফাহরিন আহমেদ

মালয়েশিয়ান অভিনেত্রী সেলিনা সাইবি ও অভিনেতা ফাহরিন আহমেদ

বিনোদন প্রতিবেদক : বৃহস্পতিবার থেকে মালয়েশিয়াতে শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ এর দ্বিতীয় লটের শুটিং। দীপংকর দীপনের পরিচালনায় এবার ছবিতে যুক্ত হয়েছেন তিনজন তারকা। একজন বাংলাদেশের চিত্রনায়ক শিপন মিত্র। তিনি মূলত অতিথি নায়ক হিসেবে এ ছবিতে অভিনয় করছেন। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ এ যুক্ত হয়েছেন দুজন মালয়েশিয়ান তারকা। একজন অভিনেত্রী সেলিনা সাইবি, অন্যজন অভিনেতা ফাহরিন আহমেদ।
অভিনেত্রী সেলিনা সাইবি, ইতিমধ্যেই তার দেশের তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি কয়েকটি সিরিয়ালেও কাজ করছেন। অন্যদিকে ফাহরিন আহমেদ ২০০৫ সাল থেকে মালয়েশিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি অসংখ্য টেলিফিল্ম ও নাটকে তার দেখা মিলেছে।
পরিচালক দীপংকর দীপন জানান, ইতিমধ্যেই তার ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন মালয়েশিয়াতে শুটিং চলছে।এবারের লটে আরিফিন শুভ ও মাহিয়া মাহি ছাড়াও যুক্ত হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এছাড়া মালয়েশিয়ান অভিনেত্রী সেলিনা সাইবি ও অভিনেতা ফাহরিন আহমেদকেও দেখা যাবে। ‍দুজনই মালয়েশিয়ান পুলিশের ভূমিকায় অভিনয় করবেন।
উল্লেখ্য, ‘ঢাকা অ্যাটাক’ যৌথভাবে নির্মাণ করছে পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ, থ্রি হুইলারস, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। এতে তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয় মাহি। এর আগে ‘অগ্নি’ ও ‘ওয়ার্নিং’ ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এ বি এম সুমন প্রমুখ।