ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাহনীতে নাম লেখালেন তাসকিন

Link Copied!

taskinস্পোর্টস ডেস্ক : আগামী ২২ এপ্রিল মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তার আগে ঘরোয়া ক্রিকেটের এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। হোটেল লা মেরিডিয়ানে আজ রোববার সকাল ১১টা থেকে শুরু হয়েছে এর কার্যক্রম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ডিপিএলের দলবদলও হচ্ছে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে।
লটারির মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রেড থেকে পছন্দ অনুযায়ী খেলোয়াড়কে বেছে নিচ্ছে ঢাকার ক্লাবগুলো। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড।
আইসিসির নিয়ম অনুয়ায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে থাকলেও ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাসকিনের। তাই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে দেখা যাবে বাংলাদেশের এই তারকা পেসারকে। এ ছাড়া বোলিং অ্যাকশন শোধরানোর দৌড়ে থাকা বাঁহাতি স্পিনার আরাফাত সানির ওপর আস্থা রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই ক্লাবেই থাকছেন আইসিসির আরেক পরীক্ষিত অফ স্পিনার সোহাগ গাজীও।
এবার একনজরে দেখা নেয়া যাক, প্লেয়ার্স বাই চয়েজের চতুর্থ রাইন্ড শেষে তারকা ক্রিকেটারদের মধ্যে কে কোন দলে নাম লিখিয়েছেন:
নাম ক্লাব
১. রুবেল হোসেন…………..প্রাইম ব্যাংক
২. আল-আমিন হোসেন…….প্রাইম দোলেশ্বর
৩. শাহরিয়ার নাফীস……….ব্রাদার্স ইউনিয়ন
৪. শামসুর রহমান শুভ…….গাজী ট্যাংক
৫. সাকলাইন সজীব……….আবাহনী লিমিটেড
৬. আবুল হাসান রাজু………আবাহনী লিমিটেড
৭. নাজমুল হোসেন শান্ত…….আবাহনী লিমিটেড
৮. জুনায়েদ সিদ্দিকী……….লিজেন্ডস অব রূপগঞ্জ
৯. ফরহাদ রেজা……………প্রাইম দোলেশ্বর
১০. মার্শাল আইয়্যুব……….শেখ জামাল
১১. শফিউল ইসলাম………শেখ জামাল
১২. অলক কাপালি…………গাজী ট্যাংক
১৩. ইলিয়াস সানি………….গাজী ট্যাংক
১৪. আবু হায়দার রনি……..লিজেন্ডস অব রূপগঞ্জ
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির ভেন্যুগুলোতে। আর সুপার লিগের ম্যাচগুলো হবে ফতুল্লা এবং মিরপুর শেরেবাংলায়।