ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেরণা খুঁজছেন সৌম্য

Link Copied!

sommoস্পোর্টস ডেস্ক : গত বছরটা দুর্দান্ত কেটেছে সৌম্য সরকারের। নিজেকে মেলে ধরেছিলেন দারুণভাবে। বিশেষ করে ওয়ানডেতে সৌম্য মাঠে নামা মানেই তো ছিল বাংলাদেশের স্কোরশিটে রানের গ্রাফটা উর্ধ্বগামী হওয়া। ১৬টি ওয়ানডে খেলে দুই অঙ্ক ছুঁতে পারেননি মাত্র একবার। স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ২ রানে আউট হয়েছিলেন।
ওয়ানডেতে সব শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৯০ রানের ইনিংস। ১৬টি একদিনের ম্যাচে ৪৯.৪২ গড়ে করেছেন ৬৯২ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১২৭* রানের ইনিংসটি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ক্যারিয়ারে রয়েছে চারটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও।
এমন পারফরম্যান্স তো ঈর্ষা করার মতোই। তবে টি২০তে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। ১৯ ম্যাচে ১৫.৭৩ গড়ে নামের পাশে যোগ করেছেন ২৯৯ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নেই একটি ফিফটিও। তা ছাড়া ফর্মহীনতাও তাকে বেশ ভোগাচ্ছে।
সেই ভোগান্তি দূর করতে অনুপ্রেরণা হিসেবে সৌম্য বেছে নিয়েছেন ওয়ানডের পারফরম্যান্স। নজরকাড়া ওই পারফরম্যান্স সামনের ম্যাচগুলোতে উপহার দেবেন বাংলাদেশের এই ওপেনার। মিডিয়াকে তিনি বলেন, ‘সামনে রয়েছে ওয়ানডে ম্যাচ। একদিনের ম্যাচে আমার বেশ কিছু ভালো ইনিংস রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এখন সামনে যে সুযোগ আসবে, সেগুলোতে ভালোভাবে কাজে লাগাতে মুখিয়ে রয়েছি।’
অতীত নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চান না সৌম্য। সামনে তাকাবেন তিনি, ‘অতীতে যেটা চলে গেছে, তা নিয়ে আর চিন্তা করছি না। এভাবে অযথা চিন্তা করে সামনের ম্যাচগুলোতে ভালো খেলার সুযোগটা হাতছাড়া করব না।’