ঢাকাSunday , 10 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি ক্লান্ত আর বার্সা আহত!

Link Copied!

messi 1স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় দল ও বার্সেলোনার জার্সি গায়ে অবিরাম খেলে যাচ্ছেন লিওনেল মেসি। মাঠে তার বদলটা হয় না বললেই চলে। খেলতে হয় ম্যাচের গোটা সময়। এমন ‘নন স্টপ’ খেলে যাওয়ায় মেসি ক্লান্ত। তা ছাড়া বার্সার বাকি খেলোয়াড়রাও ক্লান্ত হয়ে পড়েছেন। বিশেষ করে আক্রমণভাগে মেসির সঙ্গে জুটি বাধা নেইমার-সুয়ারেজের ক্ষেত্রেও ঘটছে একই ঘটনা। সব মিলে মেসি ক্লান্ত আর বার্সা আহত!
শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে যায় বার্সা। এ পরাজয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে বড়সড় এক ধাক্কা খেল কাতালানরা। হারের নেপথ্যে অবশ্য যুক্তি দেখালেন বার্সা কোচ লুইস এনরিক। বললেন, ‘ব্যস্ত সূচির কারণে ছেলেরা ক্লান্ত ও আহত! তাই মৌসুমের শেষ দিকে এসে অগোছালোভাবে খেলছে তারা। সোসিয়েদাদের কাছে হারের জন্য কোনো অজুহাত দেখাতে চাই না। আমরা যে বিশ্বের সেরা দল, তা প্রমাণের জন্য হাতে এখনো সময় আছে।’
স্প্যানিশ লা লিগায় গত ৩ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট অর্জন করেছে বার্সা। ভিয়া রিয়ালের সঙ্গে ড্র, রিয়ালের কাছে ২-১ ব্যবধানে হারের পর সোসিয়েদাদের কাছেও ১-০ গোলের পরাজয়ের গ্লানি। এই ধাক্কা সামলে উঠার প্রত্যয় ব্যক্ত করলেন বার্সা বস এনরিক, ‘কয়েক সপ্তাহ ধরে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারছে না ইনিয়েস্তা-নেইমার-মেসিরা। সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ ও লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ। আশা করছি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’