ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘শঙ্খচিল’ এর বেশে ঢাকায় আসছেন প্রসেনজিৎ

Link Copied!

songkhochilবিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনায় নির্মিত ‘শঙ্খচিল’ ছবিটি আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ও ভারতের কলকাতায় একযোগে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে আগামী ১২ এপ্রিল সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ।
গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে আগামী ১২ এপ্রিল সকালে ঢাকায় আসবেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকাদারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ থেকে ‘শঙ্খচিল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। অন্যদিকে ভারতের পক্ষে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড ছবিটির প্রযোজনার দায়িত্ব পালন করেছে।
এদিকে ‘শঙ্খচিল’ এর উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন ছবির পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী কুসুম সিকদার, সাঁঝবাতি প্রমুখ।
উল্লেখ্য, ৪৭-এর দেশভাগ এবং পরবর্তী সময়ে দুই দেশের (বাংলাদেশ ও ভারত) সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে পরিচালক গৌতম ঘোষ নির্মাণ করেছেন ‘শঙ্খচিল’। যা ইতিমধ্যেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে।