ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে ডেমু ট্রেন থেকে পড়ে শিক্ষার্থী আহত

Link Copied!

CU-gateচবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেমু ট্রেন থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী ডেমু ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ওমর ফারুখ বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে সকাল সাড়ে ১০টায় শহরের উদ্দেশে ছেড়ে আসা ডেমু ট্রেনের দরজার পাশে বসেছিল ওমর ফারুখ। ডেমু ট্রেনটি চৌধুরীহাটের কাছাকাছি আসলে, ক্রসিং করার সময় পাশে থাকা চালের বস্তার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ষোলশহর স্টেশন মাস্টার এ কে এম ফরহাদুজ্জামান বলেন, ‘ডেমু ট্রেনটি চৌধুরীহাটে ক্রসিং করার সময় চালের বস্তার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে ওমর ফারুখ নামে এক শিক্ষার্থী আহত হয়। সে দরজার পাশে বসার কারণে এ দুর্ঘটনা ঘটে।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘ওমর ফারুখকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’