ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

Link Copied!

World-Health-Dayনিউজ ডেস্ক : আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘সুশৃঙ্খল জীবন যাপন করুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’-প্রতিপাদ্য নিয়ে এ বছর উদযাপিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছরের ৭ই এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, ডায়াবেটিস নির্ণয়ে রক্ত পরীক্ষা, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, জারিগান, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে ডায়াবেটিসজনিত স্বাস্থ্য সমস্যা বিষয়ক আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। বর্তমান সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, দেশের জনসংখ্যার বিরাট অংশ অর্থাৎ ৩৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠী ডায়াবেটিসের শিকার। এ বৃহৎ উপার্জনক্ষম জনগোষ্ঠী জাতীয় আয়ের অংশীদার। ডায়াবেটিসজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং প্রতিকূল আর্থ-সামাজিক অবস্থার কারণে এ জনগোষ্ঠীর এক বিরাট অংশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে অনেকাংশে দূরে থাকছে। অপরিণত বয়সে অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে তাদের অনেকের মৃত্যু হচ্ছে, আবার অনেকে অক্ষমতার কারণে অন্যের বোঝা হয়ে বেঁচে আছেন। এ ব্যাপারে যথাযথ জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। ডায়াবেটিস বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা গুরুতর রোগগুলোর মধ্যে একটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হকসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি।