ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোরখা পরায় মুসলিম নারীকে কটাক্ষ

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : জাতি ও ধর্ম বিদ্বেষের বীজ মনে হয় পৃথিবী ধ্বংস না হওয়া পডর্যন্ত থেকেই যাবে। এ যেন মানুষের মজ্জাগত। এমনই ঘটনা ঘটলো প্রথম বিশ্বের শহর লন্ডনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। বোরখা পরা মুসলিম নারীকে এক ইংরেজ তাকে ‘ব্যাটম্যান’ বলে কটাক্ষ করেন।
বোরখা পরা আহলাম সঈদ নামের ওই মুসলিম নারী লন্ডনের ওই ডিপার্টমেন্টাল স্টোরে বাজার করতে আসেন। আর তখনই ওই ইংরেজ আহলামের দুই ছেলের সামনেই তাকে অপমানসূচক এ মন্তব্য করেন।
আহলাম জানিয়েছেন, তিনি দোকান থেকে বেরিয়ে এলে ওই ব্যক্তিও পিছন পিছন বেরিয়ে এসে তাকে ‘ব্যাটম্যান’ বলেন এবং তা নিয়ে গানও গান। এরপরই গোটা ঘটনা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফোনে রেকর্ড করেন আহলাম।
আহলামের তোলা ভিডিওতে দেখা যায় ওই লোকটি তাকে বলছেন, কেন এমন জামাকাপড় পড়েছেন? এমনকি আহলাম নারী নাকি পুরুষ সেটাও জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি বলেন, এটা খ্রিস্টান দেশ, পশ্চিমী দেশ। অর্থাৎ এখানে এসব চলবে না।
আহলাম জানিয়েছেন, বোরখা পরতে বাবা-মা তাকে নিষেধ করেছিলেন। এই ভয়টাই তারা পেয়েছিলেন। আর গত কয়েকমাসে প্যারিস ও ব্রাসেলস হামলার পরে এই গঞ্জনা আরো বেড়ে গেছে বলে জানিয়েছেন আহলাম।