ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসল্যান্ডে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

Link Copied!

johansonআন্তর্জাতিক ডেস্ক : আইসল্যান্ডের ক্ষমতাসীন দল বুধবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিগুরডুর ইনগি জোহানসোনের নাম ঘোষণা করেছে। পানামা পেপারস কেলেঙ্কারীর জের ধরে প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের পদত্যাগের পর দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হল। ওই অর্থ পাচারের খবর ফাঁস হওয়ার পর সেখানে আগাম নির্বাচনের কথাও ঘোষণা করা হয়েছে।
৫৩ বছরের জোহানসোন এর আগে আইসল্যান্ডের কৃষি ও মৎস্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির (পিপি) উপনেতা।
সম্প্রতি পানামার ল’ ফার্ম মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই অর্থ ফাঁসের ঘটনায় ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও পিপি দলের চেয়ারম্যান সিগমুন্ড গুনলাগসন। পানামা পেপারর্সে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় থাকা কোম্পানি উইনট্রাসের বিস্তারিত প্রকাশ হয়ে পড়ায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। যদিও গুনলাগসনের দাবি করেছেন, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার স্ত্রী আর্থিকভাবে লাভবানও হননি।
ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, অ্যাইসল্যান্ডের প্রধানমন্ত্রী একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের ব্যাংকগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এতে গুনলাগসন ছাড়াও বিশ্বের আরো এক ডজন নেতার নাম রয়েছে। কিন্তু ওই কেলেঙ্কারীতে সবার আগে বলির পাঠা হলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী।