ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কর মওকুফ করলো এনবিআর

Link Copied!

Electricঅর্থনৈতিক প্রতিবেদক : বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে কুমিল্লা জেলাধীন ৫২ দশমিক ২ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৯ লাখ ৩ হাজার ৯০০ টাকা ‘স্ট্যাম্প ডিউটি বা দলিলের ওপর কর’ মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব পারভীন বানু স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। সরকারেরও বিষয়টিতে নীতিগত সমর্থন রয়েছে।
ডুয়েল-ফুয়েল বিদ্যুৎ কেন্দ্রটি বেসরকারি প্রতিষ্ঠান লাকদানাবি বাংলা পাওয়ার প্রতিষ্ঠান নির্মাণ করছে। বিদ্যুৎকেন্দ্র নিমার্ণের জন্য বেসরকারি এ প্রতিষ্ঠান কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিস থেকে চুক্তি ভিত্তিক জমি লিজ নিয়েছে। জমি লিজের দলিলের বিপরীতে ২৯ লাখ ৩ হাজার ৯০০ টাকা স্ট্যাম্প ডিউটি থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠানটিকে অব্যাহতি (মওকুফ) দিয়েছে।