ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া কমবে গণপরিবহনের

Link Copied!

Public-busনিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনে ভাড়া কমে আসবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ ছাড়া ভেজাল জ্বালানি তেল বিক্রি করলে পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘কেরোসিন, অকটেন, পেট্রোলসহ জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। তিন ধাপে মূল্য কমানো হবে।’
আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধাপে ১০ টাকা কমানো হবে। আশা করি, তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এর সুফল জনগণ পাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ধাপ ৫-৬ মাস পর, বাকিটা এর পরে করা হবে।’ তবে তিন ধাপে কত টাকা কমবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।