ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলু রপ্তানিতে নগদ সহায়তায় ছাড়পত্র প্রয়োজন

Link Copied!

Potetoঅর্থনৈতিক প্রতিবেদক : আলু রপ্তানিতে সরকার ঘোষিত ২০ শতাংশ নগদ সহায়তা পেতে হলে আবেদনপত্রের সঙ্গে এখন থেকে পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদ জমা দিতে হবে।
রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক জারিকৃত এক সার্কুলারে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারদের রপ্তানিকারক ও পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আবেদনের সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা, রপ্তানি ঋণপত্র, বিদেশি ক্রেতার নাম ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ঠিকানা, ইনফয়েস নম্বর, পণ্যের পরিমান, রপ্তানিকৃত আলুর সংগ্রহ সূত্র, জাহাজীকরণের তারিখ, ইএক্সপি নম্বর, মোট রপ্তানি মূল্য, রপ্তানিমূল্যের সনদপত্র নম্বর ও বৈদেশিক মুদ্রায় রপ্তানি মূল্য উল্লেখ করতে বলা হয়েছে।
সার্কুলারে একটি ফরমের নমুনাপত্র উল্লেখ করে বলা হয়েছে, এখানে রপ্তানিকারকের স্বাক্ষর, তারিখ ও বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দুইজন কর্মকর্তার স্বাক্ষর, তারিখ ও সিল থাকতে হবে। যেখানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রত্যয়ন করবে রপ্তানিকারকের উল্লিখিত সকল তথ্য সঠিক ও নির্ভুল। পাশাপাশি বিদেশি ক্রেতা বা আমদানিকারকের ক্রয়োদেশের যথার্থতা বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কেও নিশ্চিত করা হবে।
তবে প্রত্যয়নপত্রে কোন ধরনের ঘষামাজা, কাটাছেড়া বা সংশোধন করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, আলু রপ্তানিতে অন্যান্য বছরের ন্যায় ২০১৫-১৬ অর্থবছরেও সরকার ২০ শতাংশ হারে নগদ সহায়তা দিয়ে আসছে।