আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর নিয়ে কথা উঠলে প্রথমেই চলে আসে চীনের বেইজিং বিমানবন্দরের নাম। কিন্তু যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা বিমানবন্দর এখনো পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে বেইজিংকে। ২০১৫ সালে ১০ কোটিরও (১০০ মিলিয়ন) বেশি যাত্রী যাতায়াত করেছে আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন ইন্টারন্যাশনাল বিমানবন্দর দিয়ে।
এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) এর প্রদত্ত তথ্য মতে, এই সংখ্যাটা ২০১৪ সালের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ বেশি। এসিআই প্রতিবেদনে এই ব্যস্ততার জন্য আটলান্টার অবস্থানকে যোগাযোগের কেন্দ্র এবং উত্তর আমেরিকায় প্রবেশের পোর্ট এন্ট্রি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রায় ১৮ বছর যাবত বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের অবস্থানটি দখল করে রেখেছে আটলান্টা। কিন্তু বিশ্বব্যাপী চীনের বাণিজ্যিক প্রসার ঘটায় ধারণা করা হয়েছিল এবার হয়তো বেইজিং হারিয়ে দেবে আটলান্টাকে। কিন্তু পারেনি। প্রতিবেদন অনুসারে বেইজিং খুব সামান্য পার্থক্যে হেরে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

