ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে ৮০ হাজার বাংলাদেশি অবৈধ

Link Copied!

europনিজস্ব প্রতিবেদক : ভিসার মেয়াদ শেষ হওয়ায় ইউরোপে বসবাসকারী আড়াই লাখ বাংলাদেশির মধ্যে প্রায় ৮০ হাজার জন অবৈধ হয়ে গেছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এ তথ্য জানান ইইউ ডেপুটি সেক্রেটারি। এদের ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশকে তাগিদ দিয়েছেন তিনি।
সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, তারা এই অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার কথা বলেছে। আমরা বলেছি, তারা আসলেই অবৈধ কি না এটা যাচাই করতে হবে। এরপর বাংলাদেশ এ ব্যাপারে পদক্ষেপ নেবে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে, তারা দেবে বলে জানিয়েছে।
তিনি আরো বলেন, আমরা তাদের বলেছি, বাংলাদেশে তো ৫ লাখ রোহিঙ্গা এবং ২ লাখ পাকিস্তানি রয়েছে। এদের ফেরত পাঠানো চেষ্টা করছি তোমরা সহযোগিতা করো। তখন তারা বলেছে, এই প্রতিনিধি দল মিয়ানমারে যাবে, সেখানে বিষয়টি উত্থাপন করবেন।
এদিকে উপমন্ত্রী আরিফ খান জয়ের পুলিশ পেটানোর বিষয়ে জানতে চাইলে, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষ হলেই বিস্তারিত বলা হবে।