ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকেল ৫টার পর বৈশাখের অনুষ্ঠান নয়

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিকেল ৫টার পর রাজধানীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা খালি করা হবে। সারা দেশে বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে।