বিনোদন ডেস্ক : গোয়েন্দা উপন্যাস তো অনেক আছে, জনপ্রিয় গোয়েন্দার সংখ্যাও কিছু কম নয়। কিন্তু বাঙালির মনে ফেলুদার জায়গাটাই আলাদা। সে টিভি সিরিজেই হোক বা বড় পর্দায়। ফেলুদার গল্প মানেই বাঙালি ভিড় জমাবেই তা দেখতে। একটা নতুন খবরে আবার উৎসাহ-উদ্দীপনার ঝড় উঠেছে বাঙালি মনে।
জানেন খবরটা কী? আবার টিভি সিরিজে ফিরছে ফেলুদা। তবে ফেলুদা আসছেন বাংলাদেশের টিভি সিরিজে। সম্প্রতি সন্দীপ রায়ের থেকে বাংলাদেশের এক মিডিয়া ফেলুদার বিশটি গল্পের স্বত্ব কিনেছে এই ফেলুদা সিরিজ বানানোর জন্য। গল্পগুলির মধ্যে আছে, ফেলুদার গোয়েন্দাগিরি, শেয়াল দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, গোরস্থানে সাবধান, নয়ন রহস্য-এর মতো অসাধারণ সব গল্প।
মিডিয়াটি সন্দীপ রায়কে আশ্বস্ত করেছে, ফেলুদা নিয়ে কোনও কম্প্রোমাইজ করবে না তারা। ফেলুদার ভূমিকায় যথাযথ নতুন মুখের খোঁজ শুরু হয়ে গিয়েছে। এবার দেখার বিষয় হল, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের পর কে হবেন নতুন ফেলুদা?

