বিনোদন ডেস্ক : বিদেশ বাংলা টিভি ও টিমওয়ার্কাস এর আয়োজনে প্রথমবার অস্ট্রেলিয়া যাচ্ছেন মোশারফ করিম। আগামী ৬ই এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে স্ত্রী ও অভিনেত্রী জুঁই করিম সহ দেশ ত্যাগ করবেন তিনি।
এ সফরে তিনটি খণ্ড নাটকে অংশ নেবেন মোশারফ করিম, জুই করিম, মডেল অভিনেত্রী নাজিরা মৌ, রহমতউল্লাহ সহ সিডনী প্রবাসী অভিনেতা-অভিনেত্রীগণ।
নাটক তিনটি এনি সাবরিনের পরিচালনায় ‘তবুও ভালোবাসি’, শিমুল সিকদারের রচনা ও পরিচালনায় ‘অঘটন’ ও মাসুম রেজার রচনায় ও সজীব আহমেদ চৌধুরীর পরিচালনায় ‘বিউটিফোবিয়া’।
জানা যায়, আগামী ৮ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত সিডনীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকগুলো নির্মাণের কাজ চলবে।
নাটকগুলো আসছে ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

