ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখের রাতে মমর ‘প্রেম তুমি’

Link Copied!

momoবিনোদন ডেস্ক : তারুণ্যে মমর প্রেমে পড়েছিলেন অপুর্ব। একটা সময় প্রেমটা বেশ জমে উঠে। কিন্তু হঠাৎ এক ঝড়ে ভেঙে যায় দুজনের স্বপ্নের ঘর। আরেক জনের সঙ্গে বিয়ে হয়। প্রেমিকাকে হারিয়ে বিরহে কাতর অপুর্ব। অনেক বছর পর মমর সঙ্গে দেখা হয় তার। তখন দুজনেই বদলে গেছেন অনেকখানি। মমর গায়ে সাদা শাড়ি দেখে অবাক হন অপুর্ব। এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘প্রেম তুমি’। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।
তিনি জানালেন, ‘নাটকে চমক হিসেবে থাকছে তাহসানের গান। ‘যাচ্ছো হারিয়ে’ শিরোনামে আবহ সঙ্গীতটি লিখেছেন আদর। সঙ্গীতায়োজনে আছেন সাজিদ সরকার।
অপুর্ব-মম ছাড়াও নাটকে আরও আছে আদনান ফারুক হিল্লোল। পহেলা বৈশাখে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।