ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমায়ূনের ‘নদ্দিউ নতিম’-এর সপ্তম প্রদর্শনী

Link Copied!

notimবিনোদন প্রতিবেদক : কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’, ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। আগামী ৭ এপ্রিল নাটকটির ৭ম প্রদর্শনী লাকি সেভেন শিরোনামে সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হবে।
নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট  ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত।
গত বছর ৩০ অক্টোবর ‘নদ্দিউ নতিম’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।