ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অনলাইন আগামী দিনের সংবাদমাধ্যম’

Link Copied!

sahriarরাজশাহী প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অনলাইনই আগামী দিনের সংবাদমাধ্যমে। ইংল্যান্ডের ইন্ডিপেনডেন্ট পত্রিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, পত্রিকাটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবেই অফলাইন সংস্করণ বন্ধ করে দিয়েছে। এখন পত্রিকাটি অনলাইনে প্রচারিত হচ্ছে।
শনিবার দুপুরে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, অনলাইন মাধ্যমটি আমার নিজের কাছেও গবেষণা ও আগ্রহের কেন্দ্রবিন্দু। এ আগ্রহের সূচনা রাজনৈতিক কারণেই।
তিনি বলেন, সাংবাদিকদের কাজ সব দলের রাজনৈতিক সংবাদ সমানভাবে উপস্থাপন করা। বর্তমান বা সাবেক রাজনীতিকদের খবরও সমানভাবে প্রকাশ করা। আর এটার জন্য প্রয়োজন সৎসাহস। কিন্তু খুব কম সাংবাদিকই এটা করতে পারেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা যদি এ জায়গা থেকে সরে যায়, তাহলে দেশ ও জাতি বিপর্যয়ের মধ্যে পড়ে। তাই এসব বিষয়গুলো গণমাধ্যমকর্মীদের উপলব্ধি করতে হবে। দায়িত্ববোধের স্থান থেকে পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক নূরুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, যুগ্ম বার্তা সম্পাদক বদরুল হাসান লিটন, চিফ রিপোর্টার ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার আলী, ফটোসাংবাদিক সামাদ খান প্রমুখ।