ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার বছর পর মিউজিক ভিডিওতে কনা

Link Copied!

konaবিনোদন প্রতিবেদক : চার বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে এলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। পহেলা বৈশাখ উপলক্ষে ‘রেশমি চুড়ি’ শিরোনামে মিউজিক ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়েছে আজ ভোরে। কণ্ঠ দেয়ার পাশাপাশি বরাবরের মতো মডেলিংও করেছেন তিনি। বৈশাখী আমেজে নেচে-গেয়ে মাতিয়ে তুলেছেন দর্শকদের। সাড়াও পাচ্ছেন বেশ।
জানালেন, ‘ভোরে ভিডিও আপলোডের পর থেকেই অনেকে ফোনে, মেসেজে শুভকামনা জানিয়েছে। তবে সবাইকে তো আর খুশি করতে পারবোনা। আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি।’
গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন শিবরাম শর্মা। বিরতির পর এখন নিয়মিতিই মিউজিক ভিডিও করবেন বলে জানালেন কনা। সামনের মাসেই ‘ভিতর বাহির’ শিরোনোমে গানটির মিউজিক ভিডিও করবেন। এছাড়া আরও চারপাঁচটির মতো গানের তালিকা তৈরী করে ফেলেছেন। ক্রমান্বয়ে এক এক করে ছাড়বেন।