ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খানা জরিপের মাঠ পর্যায়ের কাজ শুরু

Link Copied!

khana-joripনিজস্ব প্রতিবেদক : দারিদ্র্য হ্রাসকে প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ উল্লেখ করে পাঁচ বছর পর দেশব্যাপী শুরু হচ্ছে আয়-ব্যয় ও বৈষম্যের ওপর গৃহস্থালি বা খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস)।
শুক্রবার থেকে প্রকল্পের অধীনে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। জরিপ কাজ পরিচালনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
তথ্য সংগ্রহের কাজের উদ্বোধনী হিসেবে ঢাকা জেলার সিটি কর্পোরেশন এলাকার গেন্ডারিয়া মহল্লার খানা তালিকাকরণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন ব্যুরোর একটি প্রতিনিধি দল।
এ সময় ব্যুরোর যুগ্ম পরিচালক একেএম ফজলুল হক, ঢাকা জেলার উপ পরিচালক মো. সাইফুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইদুর রহমান প্রমুখ।
পরিদর্শন দল বেশ কয়েকটি খানার তালিকাকরণের কাজ যাচাই করেন। এ সময় তারা বয়সের তথ্য সংগ্রহের সময় বিশেষভাবে মনযোগ দেওয়ার জন্য পরামর্শ দেন।
প্রসঙ্গত, এই জরিপ পরিচালনার মাধ্যমে (বাড়ি বাড়ি গিয়ে প্রতিজনের ওপর জরিপ) ব্যয় ও ভোক্তার মূল্যসূচক (কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) নির্ণয় করা হবে।
২০১৭ সাল নাগাদ এই জরিপ কাজ শেষ করবে বিবিএস। এতে মোট ব্যয় হবে ১১ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে সাড় তিন কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক ও বিশ্বখাদ্য কর্মসূচি।
প্রকল্পের আওতায় আয়-ব্যয় ও দারিদ্র্যের ওপর একটি উচ্চমানের ডাটা তৈরি করা হবে। তৈরি করা হবে দারিদ্র্য ও বৈষম্যের ওপর নীতি বিবর্তনও।
জরিপের কর্মসূচি সম্পর্কে প্রকল্প পরিচালক ড. দিপংকর রায় জানান, খানা আয়-ব্যয় জরিপ পদ্ধতিতে (হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে) পরিবর্তন আনা হয়েছে।