ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বক্স অফিসে সুপার হিট ‘কাপুর এন্ড সন্স’

Link Copied!

kapur&sonsবিনোদন ডেস্ক : মুক্তির মাত্র বারো দিনেই বক্স অফিসে ‘সুপার হিট’ হওয়ার তকমা পেল সকুন বাত্রার সিনেমা ‘কাপুর এন্ড সন্স’। গত আঠারো মার্চ  শুক্রবার মুক্তির পর বারো দিনেই ছবিটি এরইমধ্যে আয় করেছে  ৫৩.৬ কোটি রুপি। ধারনা করা হচ্ছে বক্স অফিসে এমন দাপট সামনের সপ্তাহেও অব্যাহত থাকলে ছবিটি শত কোটি রুপি আয় করতে কোনো বাধা থাকবে না!
গত ১৮ মার্চ প্রায় দেড় হাজারেরও বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান পরিচালিত সিনেমা ‘কাপুর এন্ড সন্স’। আর মুক্তির পর থেকেই সিনে আলোচকদের প্রশংসায় যেমন ভাসছে, তেমনি বক্স অফিসেও দাপট দেখাতে সক্ষম হয়েছে ছবিটি। ৩৭ কোটি বাজেটের ‘কাপুর এন্ড সন্স’ প্রথম সপ্তাহেই আয় করে প্রায় ৪২ কোটি রুপি।
মুক্তির প্রথম সপ্তাহে ‘কাপুর এন্ড সন্স’ ৪২ কোটি রুপি আয় করার পর দ্বিতীয় সপ্তাহেও ভালো শুরু করেছে ছবিটি। প্রথম সপ্তাহের মত দ্বিতীয় সপ্তাহের প্রথম এবং ছবি মুক্তির অষ্টম দিন ৩.৪৭ কোটি, নবম দিনে ৩.৪৫ কোটি, ১০ দিনে  ২.৮২ কোটি, ১১তম দিনে ১.১৫ কোটি এবং গতকাল ১ কোটি রুপি আয় করে ছবিটি। এছাড়াও বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ত্রিশ কোটি রুপির উপরে। যা চলতি বছরে মুক্তি পাওয়া কোনো চলচ্চিত্র হিসেবে সবচেয়ে বেশি আয়কারি সিনেমা।
২ ঘন্টা ১২ মিনিটের এই সিনেমার গল্পে দেখা যায় দাদু ও তার নাতিদের বহু বছর পর নিজের বাড়ি ফেরার গল্প। বহু বছর পর নিজেদের পৈতৃক বাড়িতে ফিরে আসে দুই ভাই রাহুল আর অর্জুন। পরিবারের নানা সমস্যা, জটিলতা সমাধান করতে চাইলেও তা কিছুতেই সমাধান করতে পারে না তারা। তারপরই আসে তাদের জীবনে একটি মেয়ে, যাকে নিয়ে সমস্যা তৈরী হয় দুই ভাইয়ের মধ্যে ।
সকুন বাত্রার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্র, আলিয়া ভাট, ফাওয়াদ খান এবং ঋষি কাপুর। ছবিটি প্রযোজনা করেছেন করন যোহর এবং অপূর্ব মেহেতা ।
অন্যদিকে, মুক্তির প্রথম দিনেই বলিউডের বক্স অফিস দখলে নিয়ে চলতি বছরের আলোচিত সিনেমায় নাম লিখিয়েছে ‘কাপুর এন্ড সন্স’। প্রথম দিনেই ছবিটি আয় করেছিল সাড়ে ছয় কোটি রুপিরও বেশী। যা চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। ‘কাপুর এন্ড সন্স’-এর আগে আছে অক্ষয়ের এয়ারলিফট, ঘায়েল-২-এবং সোনম কাপুরের অসাধারণ সিনেমা ‘নীরজা’। আর মুক্তির প্রথম সপ্তাহে চলতি বছরে বেশি আয়ের দিক থেকে ‘কাপুর এন্ড সন্স’-এর পজিশন দ্বিতীয় স্থানে। এরআগে শুধু আছে সোনম কাপুর অভিনীত ছবি নীরজা।