বিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই চলছে বলিউডের দুই তারকা অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক রোশান এবং কঙ্গনা রানাউতের মধ্যে তুলকালাম সব কাণ্ড! কঙ্গনার একটি মন্তব্যকে ঘিরে এই দুই অভিনেতা অভিনেত্রীর থানা পুলিশে জড়িয়ে পরার বিষয়টি পুরো বলিউডকেও লজ্জায় ফেলেছে! দুজনের এমন কাণ্ড যখন কিছুটা ক্ষান্ত হওয়ার পর্যায়ে ঠিক তখনি একই বিষয়ে আইনি নোটিশ পেলেন অভিতো ঋত্বিক রোশান। তবে এবার আর কঙ্গনার থেকে নয়, আইনি নোটিশটি পেলেন সর্বভারতীয় খ্রিস্টান ধর্মালম্বিদের পক্ষ থেকে!
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানা গেছে, কৃষ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশানের একটি টুইটকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে আইনি ঝামেলা। গেল জানুয়ারি মাসে করা একটি টুইটে ঋত্বিক খ্রিস্টানধর্মালম্বিদের প্রধান নেতা ‘পোপ’কে জড়িয়ে একটি মন্তব্য করেছিলেন। যা প্রায় দুই মাস পরে এসেও কাল হল তার জন্য। সেই টুইটে পোপকে জড়িয়ে ঋত্বিকের টুইটটিকে ধর্মানুভূতিতে আঘাত দেয়ার শামিল বলে উল্লেখ করা হয়েছে।
গেল জানুয়ারিতে যখন কঙ্গনাকে জড়িয়ে চারদিকে মিডিয়ায় ঋত্বিকের নামে নিউজ ছাপা হচ্ছিল, ঠিক তখন ২৮ জানুয়ারি কঙ্গনাকে নিয়ে টুইটারে একটি মন্তব্য করে বসেন ঋত্বিক। সেখানে তিনি বলেন, যেসব নারীদের সঙ্গে জড়িয়ে মিডিয়ায় তার নাম ছড়ানো হচ্ছে, তাদের চেয়ে নাকি পোপের সঙ্গে জড়ালে তিনি খুশি হতেন!
ঋত্বিকের এমন মন্তব্যের প্রায় দুই মাস পর কান খাড়া করেছেন সর্বভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান আব্রাহাম মাথুই। তিনিই ঋত্বিকের বিরুদ্ধে আজকে আইনি নোটিশ পাঠালেন। তার বিরুদ্ধে আনলেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। সেইসঙ্গে আইনি নোটিশে ঋত্বিককে বলা হয়েছে, পোপকে জড়িয়ে এমন অরুচিকর মন্তব্যের জন্য আগামী সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে। আর তা না হলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন তারা।
তবে ওমন টুইটের দুই মাস পরে কেন আইনি নোটিশ পাঠালেন এমন প্রশ্নের জবাবে আব্রাহাম বলেন, আমরাতো মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো খবর রাখি না। ঋত্বিকের এমন স্টুপিড মন্তব্য সম্প্রতিই আমার চোখে পড়লো। আর তা জানা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

