ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিধবা বেশে পপি

Link Copied!

popyবিনোদন প্রতিবেদক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পপি। কিন্তু বিধবার চরিত্রে দেখা মেলেনি আগে। জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ সিনেমায় বিধবার বেশেই হাজির হচ্ছেন তিনি। ছবিটি নিয়ে জাতীয় চলচিত্র পুরুস্কার প্রাপ্ত চিত্রনায়িকা পপি বললেন, ‘ আমি এই ছবিতে রশ্মি চরিত্রে অভিনয় করছি। সোনাবন্ধু ছবিতে বেশির ভাগ সময় আমার দর্শক আমাকে সাদা কাপড়ে মোড়ানো বিধবা হিসেবে দেখবে।’
তিনি আরও জানালেন, অনেক দিন পর এমন একটি গল্প পেয়েছি যা ছবির শেষ পযর্ন্ত দর্শক না দেখলে বুঝতে পারবে না। সোনাবন্ধু ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আমার খুব কাছের মানুষ ডিএ তায়েব ভাই । অসাধারণ অভিনয় করছেন তিনি। আমার দর্শককে আমি বলতে পারি আপনারা ছবিটি দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারবেন না।’
শুভ টেলিফিল্ম এর ব্যানারে সোনাবন্ধু ছবির গবেষণায়- ড. মাহফুজুর রহমান (চেয়ারম্যান এটিএন বাংলা),কাহিনী- মাহবুবা শাহ্রীন, চিত্রনাট্য ও সংলাপ- মমর রুবেল, ডি.ও.পি-সোহেল তালুকদার, উপদেষ্টা পরিচালক- নাদিম মাহমুদ, এবং পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন।
ছবিটি পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পা্ওয়ার সম্ভবনা আছে বলে জানা গেছে।