ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ বছর এইচএসসি দেবে ১২ লাখ পরীক্ষার্থী

Link Copied!

ssc-2নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ এপ্রিল রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৬ হাজার ৫১৪ জন। মোট কেন্দ্র ২ হাজার ৪৫২টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৮ হাজার ৫৩৩টি।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এ তথ্য দিয়েছেন।
মন্ত্রী জানান, ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২ শত ২৮ টি। মোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে ৩৩ টি।
নাহিদ বলেন, এইচএসসি ও সমাননার পরীক্ষা বিদেশে পরীক্ষা কেন্দ্র হবে ৭টি। পরীক্ষার্থী হবে ২৬২ জন। ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ জুন পরীক্ষা শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে শেষ হবে ২০ জুন। এ বছর নতুন ৬টি বিষয়ের ১১টি পত্রের সৃজনশীল পরীক্ষা হবে।
তিনি আরো বলেন, ‘পরীক্ষা তদারকি করার জন্য শিক্ষামন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষ খোলা থাকবে। নকলমুক্ত ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করি।’