ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাদশা’র টানে কলকাতায় নুসরাত ফারিয়া

Link Copied!

nusrat-fariaবিনোদন প্রতিবেদক : ‘আশিকী’ খ্যাত নুসরাত ফারিয়া এখন কলকাতায়। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি সেখানে পৌঁছান। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘বাদশা’ ছবির শুটিংয়ে অংশ নিতেই তার কলকাতা গমন।
গত ১২ মার্চ থেকে টানা পাঁচ দিন রাজধানী ঢাকাসহ আশেপাশের বেশ কিছু লোকেশনে ‘বাদশা’র প্রথম লটের চিত্রধারণের কাজ চলে। এতে কলকাতার নায়ক জিৎ এর সঙ্গে অংশ নেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়াও ছিলেন ভারতের শ্রদ্ধা দাস।
এদিকে ২৭ মার্চ থেকে কলকাতায় শুরু হয়েছে ‘বাদশা’ দ্বিতীয় লটের শুটিং। এতে অংশ নিতে রোববার রাতে ঢাকা ত্যাগ করেন নুসরাত ফারিয়া। অবশ্য তার আগেই গত ২৬ মার্চ কলকাতায় পৌঁছেছেন ছবির আরেক অভিনেতা ফেরদৌস। দ্বিতীয় লটের শুটিং শেষে ছবির পুরো ইউনিট যাবে লন্ডনে। সেখানে শেষ লটের দৃশ্যধারণ করা হবে।
‘বাদশা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন জিৎ। তার বিপরীতে শ্রেয়া চরিত্রে নুসরাত ফারিয়া ও প্রিয়া চরিত্রে শ্রদ্ধা দাস অভিনয় করছেন। ছবির গল্পে দেখা যাবে, ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মান্নার ভীষণ ভক্ত জিৎ। সে বিশেষ একটি লক্ষ অর্জনের জন্য কাজ করছে। অন্যদিকে তাকে ভালোবাসে নুসরাত ফারিয়া ও শ্রদ্ধা। ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস।
উল্লেখ্য, ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন ভারতের বাবা যাদব। এটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।