ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়ালে বিচ্ছেদ চেয়েছিলেন মালাইকা-আরবাজ

Link Copied!

malaikaবিনোদন ডেস্ক : যখনই ডিভোর্স প্রসঙ্গ এসেছে তখনই সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন অভিনেতা, প্রযোজক, নির্মাতা এবং সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খান ও ‘মুন্নী বদনাম’ খ্যাত স্ত্রী মালাইকা অরোরা খান। অথচ বেশকিছুদিন ধরেই চলছিল তাদের মধ্যে ডিভোর্সের গুঞ্জন! ডিভোর্স নিয়ে খান দম্পতির আসল রহস্য জানা গেল এবার!
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন আরবাজ ও মালাইকা। ডিএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তারা। জানালেন, দুনিয়ার মানুষকে জানিয়ে নয়, বরং সবার আড়ালে ডিভোর্স-এর সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু কিভাবে কিভাবে যেন সে খবর মিডিয়ায় ফাঁস হয়ে যায়। ফলে তারা যথেষ্ঠ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন।
সাক্ষাৎকারে  মালাইকা-আরবাজ জানান, তাদের ব্যক্তিগত সমস্যা দুনিয়ার মানষের আড়ালেই করতে চেয়েছিলেন। কিন্তু মিডিয়ায় তাদের ডিভোর্সের খবর ফাঁস হয়ে গেলে তারা বিব্রতকর অবস্থায় পড়েন। অস্বস্তিতে পড়ে তাদের পরিবারও। তাই এখন মিডিয়ার মাধ্যমেই ডিভোর্সের কথা ঘোষণা করবেন তারা।
তবে ডিভোর্সের কারণ সম্পর্কে কিছুই বলেননি আরবাজ কিংবা মালাইকা। বরং বিচ্ছেদ নিয়ে মিডিয়ায় যেসব কারণের কথা উল্লেখ করা হয়েছে তার সবকিছুই অস্বীকার করেন তারা। বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের ফলেই সম্পর্ক নষ্ট হয়, কিন্তু তাদের ক্ষেত্রে তেমনটি হয়নি। তাহলে কি কারণে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তা শিগগিরই গণমাধ্যমেও জানানো হবে বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে সপ্তাহ খানেক আগে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল যে খান পরিবারে সালমানের একরোখা স্বৈরশাসনের জন্যই নাকি তার ভাইকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী এবং ‘মুন্নী বদনাম’ খ্যাত তারকা মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা।
মালাইকার ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় পত্রিকাগুলো খবর ছাপিয়েছিল যে, অন্যের জন্য নয়, বরং সালমানের একতন্ত্র থেকে মুক্তি পেতেই আরবাজকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা। স্বামী আরবাজ খানও নাকি সালমান দ্বারা দারুনভাবে প্রভাবিত। সালমানের দ্বারা গোটা পরিবার এমনভাবেই শৃঙ্ক্ষলাবদ্ধ যে সালমানকে ছাড়া খান পরিবারের কেউ নাকি মুক্ত চিন্তাই করতে পারেন না। সালমানের সাফল্যের নিচে তাই সব সময় চাপা পড়ে পরিবারের অন্যান্যদের সাফল্য। আর তা থেকে বাঁচতেই খান পরিবারকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।
প্রসঙ্গত, বেশ ক’দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে সালমান খানের ভাই আরবাজ খান ও তার স্ত্রী মালাইকা অরোরা খানের মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে। এমন খবর যখন চারদিকে ছড়িয়ে যেতে লাগলো, তখন এ নিয়ে মুখ খুলেন আরবাজ খান নিজেই। মিডিয়াকে এক হাত দেখিয়ে ছাড়তেও ভুল করেন না তিনি! সামাজিক যোগাযোগের মাধ্যমেও মালাইকার সঙ্গে বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে প্রমান করার নানাবিধ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হচ্ছে না।