ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলায় ‘উত্তরের সুর’

Link Copied!

uttar-surবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাণের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। তারা মূলত স্বল্পদৈর্ঘ্য কাহিনি অথবা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছে। দেশের নতুন এসব চলচ্চিত্র তো দর্শকদের দেখাতে হবে—এমন ভাবনা মাথায় নিয়েই কয়েক মাস আগে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে বছরব্যাপী উৎসবের যাত্রা করে। সেই ধারাবাহিকতায় মার্চ মাসের প্রদর্শনীর জন্য ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। এগুলোর মধ্যে রয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ২টি প্রামাণ্য চলচ্চিত্র, ১টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র এবং ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। আগামী ৩১ মার্চ বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যায়ক্রমে চলচ্চিত্রগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শীত হবে।
এছাড়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ উৎসবে প্রদর্শীত হতে যাচ্ছে শাহনেওয়াজ কাকলী নির্মিত চলচ্চিত্র ‘উত্তরের সুর’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, লুসি তৃপ্তি গোমেজ, উৎপল, মেঘলা, আদিত্য আলম প্রমুখ।
উৎসবে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র- ‘ব্যাকবোন’ নির্মাতা শক্তি বনিক; ‘দ্য লিগাসি’ নির্মাতা কামরুন নাহার (উদ্বোধনী প্রদর্শনী); ‘নো গড’ নির্মাতা রামকৃষ্ণ সাহা (উদ্বোধনী প্রদর্শনী); ‘দ্য সিক্রেট পেইন’ নির্মাতা মিরাজ মৃত্তিক (উদ্বোধনী প্রদর্শনী);
‘আঁচড়’ নির্মাতা সাক্ষ্য শহীদ (উদ্বোধনী প্রদর্শনী); ‘নারী ও বাহন: কেউ কারো নয়’ নির্মাতা বিনু মাহবুবা (উদ্বোধনী প্রদর্শনী); ‘ফ্লাওয়ারস ইন দ্য নেকেড সিটি’ নির্মাতা সুমায়া ইসলাম; ‘ওয়েক আপ’ নির্মাতা ফরিদুল আহসান সৌরভ (উদ্বোধনী প্রদর্শনী);
‘আপসাইড ডাউন’ নির্মাতা অদ্রি হৃদয়েশ; অ্যানিমেটেড চলচ্চিত্র ‘রিদম অব রাইমস’ নির্মাতা মো. শরিফুল আলম (উদ্বোধনী প্রদর্শনী) এবং প্রামাণ্য চলচ্চিত্র ‘টু ডিফাইন এ ব্যাড গার্ল’ নির্মাতা শারমিন শামস।
উল্লেখ্য, উদ্বোধনী দিনে বিকে ৫টায় উদ্বোধনী প্রদর্শনী হবে প্রামাণ্যচলচ্চিত্র ‘১টি মৃত্যু = ৩ বিঘা জমি’-নির্মাতা জাহিদ গগন।