ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজড়া সেজে নাচতে গিয়ে সর্বনাশ হলো মিশার

Link Copied!

mishaবিনোদন প্রতিবেদক : চরিত্রের প্রয়োজনে শিল্পীদের এমন অনেক কিছুই করতে হয় যা বাস্তবে অসম্ভব। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে। সাফি উদ্দিন সাফির পরিচালনায় ‘মিসড কল’ ছবির একটি গানে হিজড়া সেজে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন মিশা সওদাগর। এক ঝাঁক হিজড়ার সঙ্গে নেচে গেয়ে মাত করেছেন পুরো ইউনিট। হঠাৎ সেখানে ঘটে ছন্দপতন। নাচতে গিয়ে মিশা সওদাগরের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। আহত হয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।
‘মিসড কল’ একজন হিজড়ার চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। এতে তিনি প্রধান খল অভিনেতাও। সম্প্রতি এফডিসিতে ছবির একটি গানের দৃশ্যধারণের কাজ শুরু করেন নির্মাতা সাফিউদ্দিন সাফি। ঘটনাচক্রে সেদিন এক নাম্বার ফ্লোরে নাচতে গিয়ে পায়ে আঘাত পান মিশা। পরবর্তিতে চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি।
এ প্রসঙ্গে ‌‌‘মিসড কল’ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘কয়েকজন হিজড়াকে নিয়ে একটি গানে নাচতে গিয়ে হঠাৎ পড়ে যান মিশা সওদাগর। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে।’
এদিকে ‘মিডস কল’ ছবির প্রধান খলঅভিনেতা মিশা সওদার আহত হওয়ার দরুণ আপাতত ছবিটির চিত্রধারণের কাজ বন্ধ রয়েছে। নির্মাতা সাফিউদ্দিন সাফি জানান, মিশা সওদাগর সুস্থ হওয়ার পর তার সিডিউল নিয়ে শুটিং শুরু করা হবে।