ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গবিতে ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল

Link Copied!

gonoসাভার প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে।
মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ১৪ এপ্রিলের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন , ‘এবছর মোট ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।’
এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.gonouniversity.edu.bd) থেকে জানা যাবে।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে বছরে দু’বার করে শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হয়ে থাকে।