ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম যৌনতার দেবী হয়ে ক্যাবারে ড্যান্সার রিচা

Link Copied!

richa-chaddaবিনোদন ডেস্ক : প্রেম, জীবন, নাচ, মৃত্যু। এর মধ্যে দিয়েই বইবে কামনার ঢেউ। এমন বিষয় নিয়ে পূজা ভাটের বহুল আলোচিত চলচ্চিত্র ‘ক্যাবারে’। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে চলচ্চিত্রটির টিজার। ছবির মূল চরিত্রে একজন ক্যাবারে ডান্সারের ভূমিকায় দেখা যাবে ‘মাসান’খ্যাত অভিনেত্রী রিচা চাড্ডাকে। পরিচিত ঢঙের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে রিচাকে।
চলচ্চিত্রটিতে খোলামেলা রূপে শরীরি উষ্ণতা ঢেলেছেন ক্যাবারে ডান্সার রিচা। ধারণা করা হচ্ছে বলিউডের নতুন ‘সেক্স সিম্বল’ হিসেবে পর্দায় ধরা দেবে তার উষ্ণতা।
পূজা ভাটের দাবি, তাঁর অন্যান্য ছবির মতো এখানেও থাকবে বাস্তবের ছোঁয়া। থাকবে যৌনতা ও বলিউডের সম্পর্কের গল্প। এই ছবিতে রিচা চাড্ডার বিপরীতে দেখা যাবে গুলশন দেবাইয়াকে।