ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা আবেদনময়ী চোখ প্রিয়াঙ্কার!

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার হিম শীতল চোখের প্রসংশা প্রায়ই শোনা যায়। কিন্তু সেই চোখের জন্যই ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় স্থান পেয়ে যাবেন তা হয় তো ৩৩ বছর বয়সী এই তারকা নিজেও জানতেন না। তবে বাস্তবে তাই হয়েছে।
মেয়েদের বিশেষ পোশাকের বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেটের ‘হোয়াট ইজ সেক্সি’ তালিকায় স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি যৌন আবেদনময়ী চোখের তকমা পেয়েছেন। প্রিয়াঙ্কা অভিনীত এবিসি নেটওয়ার্কের থ্রিলার ‘কুয়ান্টিকো’ পেয়েছে যৌন আবেদনময়ী টিভি অভিনয়শিল্পী দলের খেতাব।
এ উপলক্ষে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আবেদনময়ী অভিনয়শিল্পী দল! ভালো লাগলো।’
আমেরিকান টিভি সিরিজ ‘কুয়ান্টিকো’র মাধ্যমে পশ্চিমে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর অস্কার অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ওঠেন তিনি। এখন ‘বেওয়াচ’ ছবির জন্য ব্যস্ততা যাচ্ছে তার।
যৌন আবেদনময়ী অভিনেত্রী হয়েছেন ‘স্ক্যান্ডাল’ সিরিজের তারকা কেরি ওয়াশিংটন। যৌন আবেদনময়ী গায়িকা-অভিনেত্রীর খেতাব পেলেন ডেমি লোভেটো। অন্য বিজয়ীরা হলেন জুলিয়ানা হাফ, মারিয়া মেনোনস, অ্যালিসিয়া ভিক্যান্ডার, টেলর সুইফট, সেলেনা গোমেজ, হেইলি ব্যাল্ডউইন, রশিদা জোন্স ও অলিভিয়া মুন।