ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতায় শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে বলেছেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ‘সততা সংঘ’ গঠন নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞানে আলোকিত করার পাশাপাশি তাদের উচ্চ নৈতিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী অধ্যায় সংযোজন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী রোববার ঢাকায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সততা সংঘ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুদক কমিশনার ড. কাজী নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক ড. মো. শামছুল আরেফিন এবং দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীপ্রতিনিধি মেহজাবীন তোরসা ও আল আমীন এবং শিক্ষকপ্রতিনিধি রুমানা শাহীন সেফা বক্তৃতা করেন।
দুদক চেয়ারম্যান অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন। বিশ্বমানের জ্ঞানে আলোকিত নৈতিক মূল্যবোধে উদ্দীপ্ত প্রজন্মই সেই সোনার মানুষ।
শিক্ষামন্ত্রী দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করার ওপর জোর দিয়ে বলেন, নৈতিক মূল্যবোধহীন কোনো উন্নয়নই টেকসই হবে না।