বিনোদন ডেস্ক : সানি ভক্তদের জন্য সুখবর! আগামী মাসেই পর্দায় আসছেন সানি লিওন। এবার আরও সাহসী চরিত্রে। কতোটা সাহসী? তার কিছুটা আভাস মিললো ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির ট্রেইলারে। দেড় মিনিটের ট্রেইলারে পুরোটায় রগরগে দৃশ্যে ভরা। তবে উপস্থাপনাটা ছিলো নান্দনিক। টি-সিরিজের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি ছাড়ার পর বেশ নাড়া দিয়েছেন ভক্তদের মন। এ পর্যন্ত দেড় লাখ বার ভিউ হয়েছে। জেসমিন ডি’সুজা পরিচালিত ছবিতে সানির সঙ্গে জুটি বেধেছেন তনুজ ভিরওয়ানি।
উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে।

