বিনোদন ডেস্ক : এবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাধলেন অভিনেত্রী ভাবনা। জনপ্রিয় নাট্যকার-নির্মাতা মাসুদ সেজানের তার রচনা ও পরিচালনায় ‘ওয়াও’ নামে একটি টেলিছবিতে দেখা যাবে তাদের। টেলিছবির গল্পে দেখা যাবে, জীবিকার তাগিদে ঢাকায় আসে চঞ্চল। টিউশনি করায়। সেখানেই পরিচয় হয় ভাবনার সঙ্গে। পরে ভিন্নদিকে মোড় নেয় নাটকের গল্প।
নির্মাতা মাসুদ সেজান জানিয়েছেন, ‘চঞ্চল চৌধুরী ও ভাবনা দুজনের দুর্দান্ত অভিনয় করেছ। কাজের ক্ষেত্রেও তারা যথেষ্ট আন্তরিক। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের জন্য।’
এতে চঞ্চল-ভাবনা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- মিশু সাব্বির, মুকল সিরাজ, হায়দার মিথুন, তুপা প্রমূখ।
বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ মার্চ রাত ১১টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

