বিনোদন ডেস্ক : বলিউডে বিচ্ছেদের তালিকাটা বেশ দীর্ঘ হচ্ছে দিনকে দিন। তালিকায় আছে হৃতিক-সুজানা,আরবাজ-মালাইকা, ক্যাটরিনা-রণবীরের মতো তারকারা।এবার সেই তালিকায় যোগ হল সুশান্ত সিংহ রাজপুতের নাম। বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। কি কারণে বিচ্ছেদ হলো তাদের? কারণ হিসেবে উঠে এসেছে পরিণীতি চোপড়ার নাম। তার সঙ্গে সুশান্তের রোমাঞ্চের খবরও চাউর হয়েছে।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সুশান্তর আগামী ছবি ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এতে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।

