ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরওয়ের’র উৎসবে বাংলাদেশের দুই চলচ্চিত্র

Link Copied!

moviবিনোদন প্রতিবেদক : নরওয়ের দক্ষিণের শহর লাঙ্গেসুন্দতে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভেল অব লাঙ্গেসুন্দ’ এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙ্গিনঘুড়ি’ ও ‘ড্রিম লিথ’। আগামী ৭ জুলাই লাঙ্গেসুন্দতেই বসছে উৎসবের দ্বিতীয় আসর।
বাংলাদেশের সুবিধাবঞ্ছিত ও পথশিশুদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে জায়েদ সিদ্দিকী নির্মাণ করেছেন  ‘রঙ্গিনঘুড়ি’ ও ‘ড্রিম লিথ’ শিরোনামের দুটি চলচ্চিত্র। ‘রঙ্গিনঘুড়ি’তে মূল ভুমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শেলি আহসান ও শিশুশিল্পী হাবিব আরিন্দা। অপরদিকে ‘ড্রিম লিথ’ এ মূল চরিত্রে প্রথমবারের মত অভিনয় করেছেন ঐশী এবং কাজী বাপ্পা। ছবি দুটি নির্মিত হয়েছে হোমো রিফ্লেক্টর প্রোডাকসনের ব্যানারে।
উৎসবে অংশ নেয়া প্রসঙ্গে নির্মাতা জায়েদ সিদ্দিকি বলেন, ‘আমাদের দেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন কারণে জনপ্রিয় না হলেও বিদেশে তা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতোই জনপ্রিয়। নরওয়ের মতো দেশে আমাদের ছবির প্রদর্শনী এবং আমন্ত্রণ আমাদের জন্য অনেক সম্মানের।’
উল্লেখ্য, ‘রঙ্গিনঘুড়ি’ চলচিত্রটি এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে। এর মধ্যে তিনটিতে পুরস্কার অর্জন করেছে। আর ‘ড্রিম লিথ’ ছবিটি এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে।